ভারত ও নেপালের মধ্যে যাতায়াত ও বাণিজ্য আরও সহজ করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল নেপাল সরকার। দেশটির কেন্দ্রীয় ব্যাংক নেপাল রাষ্ট্র ব্যাংক (NRB) ঘোষণা করেছে, ২০১৬ সালের ৯ নভেম্বরের পর ইস্যু হওয়া ভারতীয় ₹২০০ ও ₹৫০০ টাকার নোট এখন থেকে নেপালে বহন ও ব্যবহার করা যাবে।
নতুন নিয়ম অনুযায়ী, ভারতীয় ও নেপালি—উভয় দেশের নাগরিকই সর্বোচ্চ ₹২৫,০০০ পর্যন্ত এই নোট নেপালে নিয়ে যেতে বা সেখান থেকে আনতে পারবেন। তবে ২০১৬ সালের আগে ইস্যু হওয়া পুরনো ₹৫০০ ও ₹১,০০০ টাকার নোটের ওপর আগের নিষেধাজ্ঞাই বহাল থাকবে।
সংশ্লিষ্ট মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে ভারত-নেপাল সীমান্তে যাতায়াত, পর্যটন এবং ছোট ব্যবসায়িক লেনদেন আরও সহজ ও স্বাভাবিক হবে। বিশেষ করে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলের ব্যবসায়ী ও পর্যটকদের জন্য এটি একটি স্বস্তিদায়ক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
