নিট প্রশ্নফাঁস আন্দোলনের প্রেক্ষিতে ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা প্রেস ক্লাব কলকাতার


নিট প্রশ্নফাঁস আন্দোলনের জেরে কলকাতার ধর্মতলায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব কলকাতা। শনিবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে ক্লাবের সম্পাদক কিংশুক প্রামানিক এবং সভাপতি স্নেহাশীষ শুর বলেন, এই আন্দোলনকে ঘিরে শুধু কলকাতাতেই নয়, দিল্লিতেও সংবাদমাধ্যমের প্রতিনিধিরা হামলার শিকার হয়েছেন।

প্রেস ক্লাবের অভিযোগ, সাংবাদিকদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করে আক্রমণ করা হয়েছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমের উপর এ ধরনের ধারাবাহিক হামলা অত্যন্ত উদ্বেগজনক এবং এর তীব্র প্রতিবাদ জানানো প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।

এই ঘটনার প্রতিবাদে আজ বিকেলে প্রেস ক্লাব কলকাতার সামনে একটি প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছে প্রেস ক্লাব।



নবীনতর পূর্বতন

نموذج الاتصال