পথ দুর্ঘটনায় গুরুতর জখম নাকাশীপাড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ

 


নদীয়ার নাকাশীপাড়ার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক কল্লোল খাঁ সড়ক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন। শনিবার কলকাতাগামী পথে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ইটলা এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, কলকাতার উদ্দেশে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাক্তন বিধায়কের গাড়িটি জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে গাড়িটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রাক্তন বিধায়ক কল্লোল খাঁ এবং তাঁর গাড়ির চালক। স্থানীয় বাসিন্দা ও পুলিশ দ্রুত তাঁদের উদ্ধার করে নদীয়া জেলার শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়।

বর্তমানে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কল্লোল খাঁ এবং তাঁর চালক বলে খবর।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال