সরকার আজ নতুন দিল্লিতে কক্রোচ জনতা পার্টি- সি জে পি র প্রতিনিধিদলের সঙ্গে আরেক দফা বৈঠক করবে। কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডা গতকাল এ কথা জানান। শ্রী নাড্ডা ও আরেক কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং গতকাল সি জে পি র প্রতিনিধিদলের সঙ্গে এক দফা বৈঠক করেন।
পরে শ্রী নাড্ডা, সাংবাদিকদের বলেন, বৈঠকে পরীক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে সি জে পি র বিভিন্ন দাবী দাওয়া সম্পর্কে তাঁদের অবহিত করা হয়। সি জে পি তিনটি প্রধান দাবী পেশ করেছেন। এছাড়াও পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার জন্যে বেশ কিছু সংস্কারেরও সুপারিশ করেছে তারা।
