ইউসিসি-র খসড়া বিল পর্যালোচনায় উচ্চপর্যায়ের কমিটি গড়ল রাজ্য সরকার

 


অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। ইউসিসি-র সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনার জন্য ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। শনিবার এই কমিটি গঠনের বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্য সরকার।



কমিটির চেয়ারপার্সন করা হয়েছে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইকে। সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস আধিকারিক দুষ্মন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক শত্রুঘ্ন সিং-সহ আইন, প্রশাসন ও নীতি-নির্ধারণের সঙ্গে যুক্ত একাধিক বিশেষজ্ঞ।

সরকারি সূত্রের খবর, প্রস্তাবিত খসড়া বিলে থাকা বিভিন্ন আইনি, সাংবিধানিক ও প্রশাসনিক বিষয় খতিয়ে দেখে প্রয়োজনীয় সুপারিশ করবে এই কমিটি। সেই সুপারিশের ভিত্তিতেই ইউসিসি নিয়ে পরবর্তী সিদ্ধান্ত ও আইন প্রণয়নের প্রক্রিয়া এগোবে বলে মনে করা হচ্ছে।


নবীনতর পূর্বতন

نموذج الاتصال