অভিজিৎ দীপককে হেফাজতে নিল পুলিশ, ‘সংসদ চলো’ কর্মসূচিতে উত্তপ্ত দিল্লি

 


দিল্লিতে ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে সোমবার উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। কড়া নিরাপত্তা বলয় ভেদ করে সংসদের দিকে মিছিল নিয়ে এগোয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র কর্মী-সমর্থকরা। সংসদের কাছাকাছি পৌঁছতেই আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করলে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এই অভিযানের সময় সিজেপি-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে পুলিশ হেফাজতে নেয় বলে জানা গেছে। তাঁকে হেফাজতে নেওয়ার পর আন্দোলনকারীদের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায় এবং বিক্ষোভ নতুন মাত্রা পায়।

আন্দোলনের আয়োজকদের দাবি, ‘সংসদ চলো’ কর্মসূচিতে ১০ হাজারেরও বেশি মানুষ অংশ নিয়েছিলেন। তাঁদের অভিযোগ, শান্তিপূর্ণভাবে সংসদের দিকে এগোতে গেলে পুলিশ বাধা দেয়, যার জেরেই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সংসদ ভবনের নিরাপত্তা নিশ্চিত করতেই বিক্ষোভকারীদের অগ্রযাত্রা আটকে দেওয়া হয় এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার পর সংসদ চত্বর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যারিকেড বসিয়ে যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। পরিস্থিতির ওপর প্রশাসন কড়া নজর রাখছে।


নবীনতর পূর্বতন

نموذج الاتصال