মুম্বইয়ে স্কুলবাসের উপর ভেঙে পড়ল গাছ, মৃত্যু এক স্কুলপড়ুয়ার!

 


স্কুলবাসের উপর ভেঙে পড়ল গাছ। দুর্ঘটনায় এখনও পর্যন্ত পড়ুয়ার মৃত্যু হয়েছে। আহত অন্তত ১০ শিশু।

দুর্ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের চেম্বুরের ১১ নম্বর সড়কে। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুরে দুর্ঘটনাটি ঘটে। নজরে আসতেই গাছ সরিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে শিশুদের উদ্ধারকাজ শুরু করে উদ্ধারকারী দল। হাত লাগান স্থানীয়েরাও।

জানা গিয়েছে, ওই বাসে ১৩ জন স্কুলপড়ুয়া ছিল। তার মধ্যে ১১ জনকে এখনও পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের মধ্যে এক জন শিশুর মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায়। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় আগেও গাছ পড়ে এমন ঘটনা ঘটেছে। ঝড়বৃষ্টির কারণে গাছগুলি বিপজ্জনক অবস্থায় রয়েছে। পুরসভাকে বার বার বলা সত্ত্বেও কোনও কাজ হয়নি। গাছগুলি কাটার ব্যবস্থা করেনি বিএমসি। ভারতের মৌসম ভবন জানিয়েছে, মঙ্গলবার মুম্বই এবং শহরতলিতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال