নীল-সাদা আর নয়! ফিরতে পারে আগের স্কুল ইউনিফর্ম

 


রাজ্যে ফিরতে পারে আগের স্কুল ইউনিফর্ম। ২০২২ সালের পর থেকে তৃণমূল আমলে স্কুলে নীল-সাদা পোশাক বাধ্যতামূলক করা হয়েছিল, সঙ্গে যুক্ত হয়েছিল বিশ্ববাংলা লোগো। তবে, এবার সেই নিয়মে ছেদ টানতে চলেছে রাজ্য শিক্ষা দফতর। সূত্রের খবর অনুযায়ী, সরকারি স্কুলের ছাত্র-ছাত্রীদের পোশাকে নীল-সাদা রং আর থাকছে না।

শিক্ষা দফতর স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে, ২০২২ সালের আগে কী রঙের পোশাক ব্যবহার হত, তার বিস্তারিত জানাতে হবে। জেলা বিদ্যালয় পরিদর্শকদের নির্দিষ্ট ফরম্যাটে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকেই নতুন রঙের পোশাক চালু হবে। এমএসএমই ও টেক্সটাইল দফতরের মাধ্যমে সময়মতো নতুন পোশাক পৌঁছে দেওয়ার পরিকল্পনা।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال