TPFBangla
TPF
TPF Bangla
সত্যের পক্ষে, মানুষের পাশে

ঘূর্ণাবর্তে ভিজছে বাংলা, চার দিনের বৃষ্টির পূর্বাভাস

 


ঘূর্ণাবর্তের প্রভাবে টানা বৃষ্টি বাংলায়। বৃহস্পতিবার রাত থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। শুক্রবার সকালেও সেই বৃষ্টি অব্যাহত রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির এই দাপট চলতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামা এবং নদীর জলস্তর বাড়ার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।


মন্তব্যসমূহ