হাসপাতাল ও স্কুলে খাবারের বরাদ্দ বাড়াল রাজ্য সরকার, ১ আগস্ট থেকে কার্যকর নতুন ব্যবস্থা

 

রাজ্যের সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং প্রাথমিক স্তরের স্কুলে খাবারের জন্য বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী ১ আগস্ট ২০২৬ থেকে এই নতুন বরাদ্দ কার্যকর হবে বলে খবর।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রোগীদের দৈনিক ডায়েট বাবদ বরাদ্দ ৫৬ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে। পাশাপাশি প্রাক-প্রাথমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের খাবারের জন্য মাথাপিছু বরাদ্দ ৬ টাকা ৭৮ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা করা হয়েছে।

সরকারের দাবি, মূল্যবৃদ্ধির বর্তমান পরিস্থিতিতে রোগী ও পড়ুয়াদের পুষ্টিকর এবং উন্নত মানের খাবার নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন বরাদ্দ কার্যকর হলে হাসপাতাল ও স্কুলগুলিতে খাদ্য পরিষেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

নবীনতর পূর্বতন

نموذج الاتصال