সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ যথাযথ মর্যাদায় শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫ তম জন্ম দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে বিজেপির সদর কার্যালয়ে মুরলিধর সেন লেনে এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এরপর রাজ্য সভাপতি লেকটাউনে শ্যামাপ্রসাদ কলোনিতে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।

